শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

কারানির্যাতিত নেতাদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুজ্জামান কামরুলের আনন্দ ভ্রমণ

Reporter Name
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে অবদান রাখা কারানির্যাতিত নেতাকর্মীদের সম্মান জানাতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরে এক ব্যতিক্রমধর্মী আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ ভ্রমণে তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার কারানির্যাতিত এবং ত্যাগী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীরা টাঙ্গুয়ার হাওরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আন্দোলন-সংগ্রামের নানা স্মৃতিচারণ করেন। একই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভ্রমণকালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা কারানির্যাতন, মামলা-হামলা এবং নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন, তাদের অবদান ভোলার নয়। তাদের আত্মত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি দিতেই এ আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ত্যাগী নেতাকর্মীরাই একটি রাজনৈতিক দলের মূল শক্তি। তাদের সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আনিসুল হক বলেন, “নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। অবহেলিত হাওরাঞ্চলের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তাঁর সঙ্গে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য।”

দিনব্যাপী আনন্দ ভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। ব্যতিক্রমধর্মী এ আয়োজন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নেতাকর্মীদের মতে, এ ধরনের উদ্যোগ ত্যাগী কর্মীদের অনুপ্রাণিত করার পাশাপাশি সাংগঠনিক ঐক্য ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930