সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজনন নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও মশক নিধন (ফগিং) কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ ১৬ জুলাই বৃহস্পতিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে নগরবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন এলাকায় মশক নিধনের লক্ষ্যে ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিক প্রশাসক জানান, সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডেই নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে, তবে গতবছর যেসব এলাকায় ডেঙ্গুর উপদ্রব বেশি ছিল যেমন বাউন্ডারী রোড, চরপাড়াসহ অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে শিক্ষা-প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের চলাচল বেশি, সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন প্রতিনিয়ত ড্রেন, খাল, অপরিচ্ছন্ন এলাকা পরিষ্কার করছে। আমাদের নিয়মিত ৫০ জন মশক নিধন কর্মী রয়েছে, আরও ২৫ জনকে দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। যেকোনো উপায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

মসিক প্রশাসক আরো জানান জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ করে মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930