শিরোনাম :
সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা শাল্লায় মাদক অভিযানে উদ্ধার ১৮১৮ সালের সীমান্ত পিলার যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষে মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর সহকারীকে নিয়ে প্রধান শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন 
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে স্মরণে পরিবারের পক্ষ থেকে দোয়া ও স্মরণসভা

Reporter Name
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মোঃ সোহরা্ব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি :
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা ভজনপুর ব্যারিষ্টারের বাস ভবনে আয়োজিত দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহাদাত হোসেন রঞ্জু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিঃ মুহাম্মদ নওশাদ জমির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ নওফেল জমির। আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম সচিব এমএ মজিদ মো, রেজাউল করিম শাহীন , সাংগঠনিক সম্পাদক মো, আবু সাঈদ মিয়া, আবু বক্কর সিদ্দিক কাবুল, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ তেঁতুলিয়া উপজেলা কৃষক দল, উলামা দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এ সময় উপজেলার ৭ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বললেন, আমার বাবা ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রথিতযশা আইনজ্ঞ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন সম্মানিত প্রতিনিধি, সততা, প্রজ্ঞা ও দেশ প্রেমের মাধ্যমে তিনি বিচার, আইন ও রাজনীতির অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন তাঁর মৃত্যুতে আমরা পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি আপনাদের নিকট বাবার জন্য দোয়া কামনা করছি আল্লাহ যেন বাবাকে বেহেস্ত দান করেন। একজন বিজ্ঞ আইনবিদ ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারিয়েছে। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এর আগে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জাতীয়তাবাদী উলামা দল ও মাদ্রাসার অধ্যায়নরত হাফেজ শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কুরআন খতম করা হয়। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930