শিরোনাম :
সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা শাল্লায় মাদক অভিযানে উদ্ধার ১৮১৮ সালের সীমান্ত পিলার যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষে মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ডকে সম্মাননা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর সহকারীকে নিয়ে প্রধান শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন 
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

জামালপুরে ডোবা থেকে কৃষকের লাশ উদ্ধার

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় নিখোঁজের তিন দিন পর শহিদুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ২৪ জুলাই‌ সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২১ জুলাই সকালে শহিদুল ইসলাম তার সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহর জন্য হারুন অর রশিদ ইসলামী মাদ্রাসায় সকালের খাবার পৌঁছে দেন। খাবার শেষে টিফিন ক্যারিয়ার নিয়ে মাদ্রাসার পেছনের পথ দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর আর বাড়ি ফিরে আসেননি।

শুক্রবার সকালে কয়েকজন শিশু ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের সঙ্গে তার ছেলের জন্য খাবার নিয়ে যাওয়া টিফিন ক্যারিয়ারও উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং এ বিষয়ে চিকিৎসার কাগজপত্রও দেখিয়েছেন তার পরিবার। তবে এ ঘটনায় পরিবারের লিখিত অভিযোগ দিলে গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930