ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রমে সাধারণ মানুষের আস্থা বাড়ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৩৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ মে ২০২৬ ২০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : দেশের গ্রামাঞ্চলে ছোটখাটো নানা ঘটনা, পারিবারিক কলহ বিবাদ, জমাজমি নিয়ে সামান্য বিরোধ সহ অনেক আপোষযোগ্য ঘটনা নিয়ে অনেকেই আদালতের দারস্থ হয়। এতে করে বিচার প্রার্থী ও বিবাদীর নানা হয়রানি, অর্থ ব্যয়, সময়ের অপচয় এবং বিচারিক ফল পেতে অনেক সময় লেগে যায়। এছাড়াও ছোটখাটো আপোষ যোগ্য মামলা আদালতে আসলে মামলা জট দেখা দেয়।

বিচার প্রার্থীর হয়রানি মুক্ত, বিনা খরচে স্বল্প সময়ে বিচার বা আপোষের ফল পেতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত বিশেষ ভুমিকা রেখে চলেছে।

নীতিমালার আলোকে সামাজিক সহাবস্হান বজায় রাখতে এবং গ্রাম আদালতের প্রতি আস্হা বৃদ্ধি সহ এর কার্যক্রম জোরদার করনে পঞ্চগড়ের বোদা উপজেলা গ্রাম আদালত ব্যবস্হাপনা কমিটির এক সভা আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের প্রতি সাধারন মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সভায় গ্রাম আদালত মনিটরিং এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসাধারণের জন্য বিচারের গুণগত মান নিশ্চিত করা, গ্রাম আদালতের লক্ষ্য অর্জনে উক্ত আদালত কার্যক্রম সম্পর্কিত বিষয় জনসাধনের মাঝে তুলে ধরা, আদালত সম্পর্কিত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা এবং উপজেলা পর্যায়ে গ্রাম আদালত মনিটরিং সেল গঠন ও এর কার্যক্রম তদারকি করার বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :