ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় অবৈধ সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ের নগরকুমারী হাটে অতিরিক্ত হাসিল আদায় : ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ কুমিল্লায় বোন-ভাতিজা হত্যার মূল আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান আমতলীতে খাঁচায় আটক ৭ পাখি উদ্ধার, বনে অবমুক্তকরণ বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত চরফ্যাশনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের

বোদায় অবৈধ সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৪২ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সার মজুদ ও বেশীদামে বিক্রি করার অভিযোগে মাহমুদুল হাসান (২৮) নামে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুরের পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম এর নেতৃত্বে উপজেলার ঝলইশালশিরি কালিয়াগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী সহ বোদা থানা পুলিশ সঙ্গে ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার বিক্রির বৈধ অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়া নিজ গুদামে অবৈধভাবে সার মজুদ করে তা অতিরিক্ত দামে বিক্রি করছিলেন মাহমুদুল হাসান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারা মোতাবেক ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭(সাত)দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসান উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, কৃষকদের সুরক্ষা ও সারের বাজার স্থিতিশীল রাখতে অনুমতিহীন ও অবৈধ সার মজুদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোদায় অবৈধ সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:০১:৪২ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬