ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন  তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা  বরগুনার বিষখালী নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

করতোয়া নদীর বাঘডোকরাঘাটে স্থানীয়দের কাঠের ব্রিজ নির্মাণ, নদীতে সেতু নির্মাণের জোর দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার করোতোয়া নদীতে স্থানীয়দের সহযোগিতায় কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। জানা গেছে বোদা উপজেলার করোতোয়া নদীর উপর বাঘডোকরা ঘাটে এলাকাবাসীর সহযোগিতায় একটি কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে । এ কাঠের ব্রিজ তৈরি করার ফলে চাকরিজীবী, ছাত্র-শিক্ষক, পেশাজীবীসহ লাখো জনসাধারণের পারাপারের জন্য তৈরি করে ৩১ আগস্ট ২০২৬ সন্ধ্যায় জনসাধারণের জন্য চালু হয়েছে। ব্রিজ চালুর ফলে একদিকে বাাঁচবে সময় অন্যদিকে ৫০ কিলো দূরত্ব কমে যাবে। ব্রিজের উপর দিয়ে জনসাধারণ অনায়াসে সাইকেল, মটর সাইকেল, রিক্সা, ভ্যান, মাইক্রো, ছোট পিকআপ, সিএনজিসহ কম ওজনের গাড়ি পারাপার করতে পারবে। ২০০ মিটার দৈর্ঘ্য।কাঠের তৈরি অস্থায়ী ব্রিজ তৈরির ফলে পঞ্চগড় জেলা, ঠাকুরগাঁও জেলা, ও নীলফামারী জেলার মানুষ চলাচলের সুবিধা পেল।
করতোয়া নদীর বাঘডোকরাঘাট দিয়ে প্রতিদিন পঞ্চগড় জেলার বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী, পঞ্চগড় সদর, ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রাণিশংকৈল, পীরগঞ্জ, হরিপুর, রুহিয়া, ভুল্লি, নীলফামারী জেলার ডোমার, ডিমলা, নিলফামারী, জলঢাকা, হাতিবান্ধা, আদিতমারী, কালিগঞ্জ, নাগেশ্বরী উপজেলার নানা শ্রেণি পেশার কয়েক লক্ষ মানুষ। বিশেষকরে পঞ্চগড় ও দেবিগঞ্জ উপজেলার কালিয়াগঞ্জ, বড়শশী, বেংহারী বনগ্রাম, মাড়েয়া বামনহাট, বোদা, ময়দানদিঘী, ঝলই শালশিড়ি, চন্দনবাড়ী, সাকোয়া, পাঁচপীর, বলরামমপুর, রাধানগর, মির্জাপুর, তোড়িয়া, ধামোর, আলোয়াখোয়া, ধাক্কামারা, মাগুড়া, গড়িনাবাড়ী, কামাতকাজলদিঘী, চাকলাহাট, হাড়িভাসা, হাফিজাবাদ, শালডাঙ্গা, টেপ্রিগঞ্জ, চিলাহাটি, দেবীডুবা, পামুলী, দন্ডপাল, সুন্দরদিঘী, চেংঠী হাজরাডাঙ্গা, সুখানপুকুরী, দেবীপুর, বালিয়া, আউলিয়াপুর, রাজাগাঁও, বড়গাঁও, আখানগড়, ধনতলা, পাড়িয়া, দুওসুও, কেতকীবাড়ি, ভোগডাবুড়ি, ছাতনাই, বড়খাতা, বোড়াগাড়ী সহ আরো অনেক ইউনিয়নের লাখো জনসাধারণ শিক্ষক-শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী ও নানা শ্রেণি পেশার জনসাধারণ পারাপার করতে পারবেন। জনপ্রতিনিধি ও এলাকাবাসীর দাবি সরকার বাহাদুর অনতিব বিলম্বে করোতোয়া নদীর উপরে ব্রিজ তৈরি করে জনসাধারণের চলাচলের কষ্ট লাঘবে দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী। তারা আরো জানান ইতিপূর্বে করোতোয়া নদীর উপর
বাঘডোকরা ঘাটের ১৫ কিলোমিটার উজানে ১৯৯০ সালে নির্মিত সেতু পঞ্চগড় পৌরসভা সংলগ্ন।বাঘডোকরা ঘাটের ৩৫ কিলোমিটার ভাটিতে চতুর্থ বাংলাদেশ চিন মৈত্রী সেতু, আবার বাঘডোকরা ঘাটের ১৫ কিলোমিটার ভাটিতে আউলিয়ারঘাট নৌকা দিয়ে নদী পারাপারের সময় ভয়াবহ এক ট্রাজেডিতে প্রায় শতাধিক সনাতন ধর্মের মানুষ মারা যাওয়ার প্রেক্ষিতে তৎকালীন সরকার একটি ব্রিজ নির্মাণ করলেও এখনো চালু হয়নি। নদীর দুই পাড়ের
লাখো জনতার দীর্ঘ দিনের দাবী বাঘডোকরাঘাট এলাকায় করোতোয়া নদীর উপর ২৫০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করলে প্রতিনিয়ত খেয়াঘাট পারাপারের কষ্ট চিরতরে লাগব হবে। তাই বর্তমান গণতান্ত্রিক সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের নিকট এলাকাবাসী করোতোয়া নদীতে আরেকটি সেতু নির্মাণের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করতোয়া নদীর বাঘডোকরাঘাটে স্থানীয়দের কাঠের ব্রিজ নির্মাণ, নদীতে সেতু নির্মাণের জোর দাবি

আপডেট সময় : ০৯:৪৩:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬