ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন  তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা  বরগুনার বিষখালী নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

বরগুনার বিষখালী নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিষখালী নদী থেকে সোহরাব হোসেন নামে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুরের দিকে নদীর তীরবর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সোহরাব পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সাহাদাত নগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলের জন্য কেওড়াপাতা সংগ্রহ করতে নদীর পাড়ে যান জাহানারা বেগম নামে এক নারী। এ সময় তিনি নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা লাশটি উদ্ধার করেন।

স্থানীয় সাংবাদিক আল-আমিন ফোরকান বলেন, “নিহত সোহরাবের পরিবারের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, তিনি বুধবার থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার তাঁর লাশ উদ্ধার করা হয়। কিছুদিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।”

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, লাশের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনার বিষখালী নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬