ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন  তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা  বরগুনার বিষখালী নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:০৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : একটু ভিন্নধর্মী ভাব আর মাথার দুধল চুল—এই নিয়েই মানুষটাকে সবাই চিনতো। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সেই বহুল পরিচিত ‘সোনাই পাগলার টংঘর’-এর স্বত্বাধিকারী, তরুণ কনটেন্ট ক্রিয়েটর সোনা মিয়া হঠাৎ করেই এক নির্মম মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হলেন।

পুরনো শত্রুতার জেরে রানীগঞ্জ পশ্চিম বাজারের খাতুন কমপ্লেক্সের পেছনে বাগময়না গ্রামের পার্লার ব্যবসায়ী মাখন মিয়া দিনদুপুরে তাঁকে বেধড়ক মা/রধর করেন। শুধু মা/রধরেই ক্ষান্ত হননি, মাখন নিজ হাতে কাঁচি চালিয়ে কেটে দেন সোনা মিয়ার সেই সিগনেচার লম্বা চুলগুলো।

ঘটনার পরপরই বুকভাঙা ক্ষোভ ও কান্না নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসেন সোনা মিয়া। তাঁর সেই অসহায় লাইভ আর চুল কাটার দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুকে, যা দেখে সুশীল সমাজ ও নেটিজেনদের হৃদয়ে তুফান উঠেছে।

সোনা মিয়ার দাবি, চাঁদা না দেয়ায় পুরনো আক্রোশ থেকেই তাঁর ওপর এই বর্বরতা চালানো হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত মাখন মিয়া আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নির্দ্বিধায় স্বীকার করলেও যেন বিন্দুমাত্র অনুতপ্ত নন!

একটি মানুষের ব্যক্তিগত রূপ কিংবা স্বাধীনতাকে এভাবে দিনের আলোতে কেড়ে নেওয়ার ঘটনা শুধু আইনি অপরাধই নয়, চরম অমানবিকতা। এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, কোনো লিখিত অভিযোগ না পেলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং দ্রুতই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। একজন নিবেদিতপ্রাণ লোকশিল্পীর মতো সাধারণ মানুষকে বিনোদন দেওয়া সোনা মিয়ার ওপর এই অন্যায় আক্রোশের বিচার এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১২:২৩:০৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬