সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
- আপডেট সময় : ১১:০১:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : আজ ১৭ সেপ্টেম্বর সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
পরিদর্শনকালে সম্মানিত পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্টার ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সকল অফিসার ও ফোর্সের মনোবল বৃদ্ধি, পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মোঃ মাহমুদুর রহমান, অফিসার ইনচার্জ, সাতক্ষীরা সদর থানা, সাতক্ষীরাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।



















