ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন  তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা  বরগুনার বিষখালী নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়েছে। সামাজিক মাধ্যমে মিছিলের ভিডিও ফুটেজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে ছড়িয়ে পড়ে।এর আগে মঙ্গলবার সকালে বোদা উপজেলার পঞ্চগড়-বোদা মহাসড়কের ধকরাহাট সুবহানাকা পাম্প এলাকায় এ মিছিল করা হয়েছে বলে জানা গেছে। এদিন অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে বোদা থানা পুলিশ।এ নিয়ে একটি মামলাও হয়েছে থানায়।

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে এ মিছিল করে নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ভিডিও ফুটেজ দেখা যায়, একটিতে ৪৮ সেকেন্ড আরেকটিতে ৩৮ সেকেন্ড। ভিডিওর ওই ব্যানারে লিখা রয়েছে পঞ্চগড়ের গর্ব ও দল মত নির্বিশেষে বোদা উপজেলার সকল মানুষের আপনজন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা রায় মানি না, মানবো না ।

মিছিলের ভিডিও ফুটেজে দেখা যায়, ১৫-২০ জন নেতাকর্মী একটি মিছিল করেন। মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, নেতা মোদের শেখ মুজিব, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সাদ্দাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এ মিথ্যা রায় মানি না, মানবো না, স্লোগান দেয়া হয়।

বোদা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, আজকে দুপুরে আল আমিন নামের একজন এবং মিছিলের দিনেই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।

অপরদিকে পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবলীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চুলিয়ার মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দেবীগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আয়নাল হক (৪২), চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী কৈলাশ চন্দ্র রায় (৩৫) ও রমেশ চন্দ্র রায় (৩৫) এবং একই ইউনিয়ন যুবলীগের কর্মী মো. উমর আলী (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুবলীগ।কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বের হচ্ছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীরহাট চুলিয়ার মোড়ে চেকপোস্ট বসানো হয়। পরে রাত আড়াইটার দিকে কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় আয়নাল হকসহ চারজনকে আটক করা হয়।

পরে তাদের ২০২৫ সালে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যুবলীগ নেতাসহ চারজনকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০

আপডেট সময় : ১২:৩৩:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬