শিরোনাম :
রংপুর রিজিওন সীমান্ত এলাকায় বিজিবির গত এক বছরের সাফল্য  চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’  চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত ভোটাধিকার বাঁচাও- গণতন্ত্র বাঁচাও এর দাবী নিয়ে-বিশাল মিছিল ও ডেপুটেশন কালিয়াকৈরে ব্র্যাকের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ তেঁতুলিয়ায় ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মাভাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান, জমকালো আয়োজনে বরণ তাহিরপুরে ঈদ উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ব্র্যাকের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

গাজীপুর প্রতিনিধি : প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) আয়োজিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে অসহায় আর্থিক অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বুধবার ২০ মে সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়িয়া শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় অসচ্ছল পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।ব্র্যাক (এনজিও) তাদের নিজস্ব সদস্য ও এলাকার মানুষের মধ্যে গাজীপুর-১ অঞ্চল থেকে মোট ৫০০ পিস হাঁসের ছানা/বাচ্চা অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছে। ব্র্যাক মূলত দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।হাঁসের বাচ্চা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিভিশনাল সেক্টর (কৃষি ও বীমা ইউনিট) স্পেশালিষ্ট তানিয়া নাসরিন।উপস্থিত ছিলেন, এলাকা ব্যবস্থাপক সুশান্ত হালদার, সম্প্রসারণ কর্মকর্তা কৃষি ও বীমা ইউনিট শাহাদাত হোসেন, সহকারী এলাকা ব্যবস্থাপক(প্রগতি)ইয়াসিন হায়দার, শাখা ব্যবস্থাপক মোঃমোখলেছুর রহমানসহ আরো অনেকেই। অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তারা বলেন,গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে হাঁস-মুরগি পালন একটি লাভজনক মাধ্যম।হতদরিদ্র পরিবারের সদস্যরা এ সব হাঁস পালনের মাধ্যমে আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। একই সাথে এটি স্থানীয় পর্যায়ে আমিষ ও পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930