শিরোনাম :
দুমকিতে নকশা বহির্ভূত খাল খনন, মালিকানাধীন রেকর্ডীয় জমি দখলের অভিযোগ বিদ্যু বিভাগ ও ভবন মালিকের গাফিলতির কারনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী দক্ষিণ বড়দল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন নাছির মিয়া গাজীপুরে আইনজীবী রেজাউল করিম রাজুর বিরুদ্ধে প্রভাব বিস্তার ও সম্পদ অর্জনের অভিযোগ, তদন্ত দাবি হাওরপাড়ের নতুন ইতিহাস : সিলেট বিভাগীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন শাল্লার স্পর্শিতা পবিপ্রবি’র প্রো-ভিসি হেমায়েত জাহানের অপসারণ দাবিতে মানববন্ধন দুমকিতে চিরকুট লিখে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা রংপুর রিজিওন সীমান্ত এলাকায় বিজিবির গত এক বছরের সাফল্য  চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ 
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

পবিপ্রবি’র প্রো-ভিসি হেমায়েত জাহানের অপসারণ দাবিতে মানববন্ধন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো-ভিসি অধ্যাপক এসএম হেমায়েত জাহান ও তার সহযোগীদের অবাঞ্ছিত ঘোষণা এবং অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  ২১ মে বেলা সাড়ে ১১টায় লেবুখালী – বাউফল সড়কে বিশ্ববিদ্যালয় স্কয়ার এলাকায় পবিপ্রবির অংশীজন ও দুমকিবাসী- ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক নারী পরুষ অংশ নেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, মোসা: নুরজাহান বেগম, মিসেস সালমা আক্তার, বিউটি বেগম প্রমূখ। বক্তারা অভিযোগ করেন, প্রো-ভিসি অধ্যাপক এসএম হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতা উসকে দিচ্ছেন এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ নষ্ট করে একটি বিশেষ মহলের স্বার্থ হাসিলের চেষ্টা চলছে।

বক্তারা আরও বলেন, একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে প্রো-ভিসির নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা থাকলেও তিনি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।

মানববন্ধন থেকে অবিলম্বে অধ্যাপক এসএম হেমায়েত জাহান ও তার সহযোগীদের অপসারণের দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো নিরীহ রাজনৈতিক নেতা-কর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা না দেওয়ার আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ মে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসি বিরোধী আন্দোলন চলাকালে বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ওপর বহিরাগতের হামলা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের ২৬জন নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। একই অভিযোগে কয়েকজনকে দলের থেকে বহিষ্কার করা হয়েছে। এ মামলার নেপত্থ্যের হুকুমদাতা হিসেবে অধ্যাপক এসএম হেমায়েত জাহানকে অপসারণ দাবিতে স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930