শিরোনাম :
শাল্লায় পূর্ব শত্রুতার জেরধরে এক যুবকের মৃত্যু সংরক্ষিত বিদেশি ফল নয় গ্রামীণ পরিবেশে উৎপাদিত ফল ও সব্জি বেশী করে খাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে ওয়ার্ড বয়কে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন হিসেবে নগদ অর্থ হাতুড়ে কবিরাজের চিকিৎসায় হাত হারাতে বসেছে ৪ বছরের শিশু কন্যা রুবাইদা টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক আকাশ সদস্য সচিব সোহেল ডিএসইসির সদস্যপদ সাময়িক স্থগিত, কারণ দর্শানোর নোটিশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পঞ্চগড়ে অসুস্থ সাংবাদিকদের পানিসম্পদ প্রতিমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের টাকা ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী রবিউল ইসলাম রনি ওরফে ‘কসাই রনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দুমকি বাজার আউটলেটের ইনচার্জ  ফিল্ড অফিসারকে সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ের কার্যক্রমে বের হন। বেলা ১১টার দিকে তারা রাজাখালী ফার্মগেট এলাকায়  পৌঁছালে চারজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায়।
এ ঘটনায় গত ২০ মে দুমকি থানায় পেনাল কোডের ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-৮।
স্থানীয়দের অভিযোগ, ‘কসাই রনি’ নামে পরিচিত রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেও ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায়  অপরাধ করেও পার পেয়ে যায়। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ায় তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930