শিরোনাম :
ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন হিসেবে নগদ অর্থ

Reporter Name
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদর ৩ আসনের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিশেষ ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর পক্ষ থেকে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বুধবার ২৭ মে সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাঃ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম এবং সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় সুধীজন ও সাধারণ মানুষের মতে, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়। তারা বলেন, এমন মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জানা গেছে, নূরুল ইসলাম বুলবুল প্রতি বছরই বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবকে কেন্দ্র করে অসহায় মানুষের সহায়তায় নানা ধরনের মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছেন।ঈদ উপহার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। উপহার পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা এই উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930