ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:২১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় গরিবদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার ২৫ মে সকালে উপজেলা হল রুমে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন: রেজাউল করিম শাহিন, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি তেঁতুলিয়া, নুরুজ্জামান দুলাল, আহ্বায়ক, উপজেলা ছাত্রদল, আবু বকর সিদ্দিক, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল, মাসুদ রানা সভাপতি, ৭নং ইউনিয়ন বিএনপি।

প্রধান অতিথি বলেন, পবিত্র ঈদ-উল-আজহার আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ভাইয়ের পক্ষ থেকে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারের এই ত্রাণ ও কল্যাণ তহবিল গরিব-দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সুষ্ঠুভাবে বিতরণ কার্য পরিচালনার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। অতিথিরা সারিবদ্ধভাবে উপস্থিত সুবিধাভোগীদের হাতে ঈদের নগদ অর্থ সহায়তা তুলে দেন। নগদ অর্থ পেয়ে স্থানীয় অসহায় ও গরিব পরিবারের মানুষগুলো অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :