শিরোনাম :
শাল্লায় পূর্ব শত্রুতার জেরধরে এক যুবকের মৃত্যু সংরক্ষিত বিদেশি ফল নয় গ্রামীণ পরিবেশে উৎপাদিত ফল ও সব্জি বেশী করে খাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে ওয়ার্ড বয়কে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন হিসেবে নগদ অর্থ হাতুড়ে কবিরাজের চিকিৎসায় হাত হারাতে বসেছে ৪ বছরের শিশু কন্যা রুবাইদা টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক আকাশ সদস্য সচিব সোহেল ডিএসইসির সদস্যপদ সাময়িক স্থগিত, কারণ দর্শানোর নোটিশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পঞ্চগড়ে অসুস্থ সাংবাদিকদের পানিসম্পদ প্রতিমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

নারী কেলেঙ্কারির ভিডিও ভাইরাল, সাংবাদিক আলমগীরকে বহিস্কার

Reporter Name
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নারীকে বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’ করেছেন জামায়াতপন্থি সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেন। বিচার চেয়ে তার বিরুদ্ধে মানববন্ধন করেছে নারী সাংবাদিক ঐক্য। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

সোমবার (২৫ মে) ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নারী সাংবাদিক ঐক্য’ ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে সংগঠনের আহবায়ক আয়শা সিদ্দিকা ও সদস্য সচিব জেসমিন জুঁই বক্তব্য দেন।

এছাড়া দীর্ঘদিন ধরে হয়রানি এবং নৈতিক স্খলনের অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সম্প্রতি জনৈক নারীকে ধর্ষণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওর বর্ণনা গণমাধ্যমে প্রকাশযোগ্য নয়।

মানববন্ধনে জেসমিন জুঁই বলেন, এমন কলঙ্কিত ব্যক্তি যদি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নারী সাংবাদিকরা শঙ্কিত ও ভীতসন্ত্রস্ত বোধ করেন।

 

নিজে ভুক্তভোগী দাবি করে সাংবাদিক জেসমিন জুঁই বলেন, সাংবাদিক সমাজের মর্যাদা ও কর্মপরিবেশ রক্ষায় খন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে কার্যকর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্তসাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।

ডিইউজের সদস্যপদ স্থগিত :

এ বিষয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৬ এর (গ), ৬(২) ও ৬(৩)-এ উল্লেখিত বিধান অনুসরণ করে ইউনিয়নের স্বার্থ, শৃঙ্খলা, নৈতিক স্খলন ও সুনামহানিকর কার্যকলাপের অভিযোগে খন্দকার আলমগীর হোসেনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে কেন তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে খন্দকার আলমগীর হোসেনকে কারণ দর্শাতে বলা হয়েছে।

ডিইউজে আরও জানায়, খন্দকার আলমগীর হোসেন সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৯ অনুযায়ী নির্বাহী পরিষদের সদস্যদের মধ্য থেকে নতুন করে কাউকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেয়া হবে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রেস ক্লাব থেকে বহিস্কৃত :

এছাড়াও জাতীয় প্রেস ক্লাব নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে খন্দকার আলমগীর হোসেনকে ক্লাবের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ এর ‘ক’ ধারা অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অতীতেও অভিযোগ ছিল :

জাতীয় প্রেস ক্লাবের সদস্য হবার আগেই একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে অসদাচরণের দায়ে খন্দকার আলমগীরকে জাতীয় প্রেস ক্লাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে ওই সাংবাদিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে বিষয়টির সুরাহা হয়।

কিছুদিন আগেও পৃথক ঘটনায় তার বিরুদ্ধে ক্লাবের নির্বাহী কমিটিতে অভিযোগ পড়ে। সে সময়ও মীমাংসা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিবির নেতা খন্দকার আলমগীর হোসেন গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিতে (বিডিপি) যোগদান করেন। তিনি নিবন্ধিত রাজনৈতিক দলটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930