শিরোনাম :
শাল্লায় পূর্ব শত্রুতার জেরধরে এক যুবকের মৃত্যু সংরক্ষিত বিদেশি ফল নয় গ্রামীণ পরিবেশে উৎপাদিত ফল ও সব্জি বেশী করে খাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে ওয়ার্ড বয়কে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন হিসেবে নগদ অর্থ হাতুড়ে কবিরাজের চিকিৎসায় হাত হারাতে বসেছে ৪ বছরের শিশু কন্যা রুবাইদা টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক আকাশ সদস্য সচিব সোহেল ডিএসইসির সদস্যপদ সাময়িক স্থগিত, কারণ দর্শানোর নোটিশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পঞ্চগড়ে অসুস্থ সাংবাদিকদের পানিসম্পদ প্রতিমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

পঞ্চগড়ে অসুস্থ সাংবাদিকদের পানিসম্পদ প্রতিমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

Reporter Name
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি ব্যক্তিগত তহবিল থেকে অসুস্থ সাংবাদিকদের আর্থিক অনুদান প্রদান করেছেন।

মঙ্গলবার ২৬ মে সকালে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জেলার অসুস্থ সাংবাদিকদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,  জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী আজাদ তার বক্তব্যে বলেন, গণমাধ্যমকর্মীরাই দেশের সকল সংকট সম্ভাবনা সাহসিকতার সহিত সমাজের সামনে তুলে ধরেন। বর্তমান সরকারকে মিডিয়া বান্ধব উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের অন্যতম স্তম্ভ হিসেবে সংবাদকর্মীদের পাশে দাড়াতে পারাটা আনন্দের।

প্রতিমন্ত্রী বলেন, সরকার যখন তেলের পাম্পে সংকট নিরসনে বিরোধী দলকে সাথে নিয়ে কাজ শুরু করলো ঠিক তখনি সংকট দূর হয়ে গেল। তাহলে কারা এসব করতো পরিস্কার হয়ে গেছে।

তিনি আরো বলেন, শিশু রামিছাকে ধর্ষণের পরে গলাকেটে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের সন্তানের মত করে সেই বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন এবং দ্রুত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবে সেদিন তাঁর আগমন ঘিরে একটি রাজনৈতিক দল সেখানে মব সৃষ্টির চেষ্টা করেছিল।

মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান আছে। চলতি বছরের নভেম্বর প্রধানমন্ত্রীকে পঞ্চগড়ে নিয়ে আসার পরিকল্পনা নেয়া হয়েছে। এখানকার সেতু, বিকল্প সড়ক, সরকারি অডিটোরিয়াম সহ অনেক কিছু উন্নয়ন প্রয়োজন। আশা করি বিএনপি সরকার এসব উন্নয়ন করবে।

অনুষ্ঠানে পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্যরা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930