ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

সংরক্ষিত বিদেশি ফল নয় গ্রামীণ পরিবেশে উৎপাদিত ফল ও সব্জি বেশী করে খাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৭ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় বিদেশী ফলের দিকে না ঝুকে গ্রামীণ পরিবেশে উৎপাদিত ফল ও সব্জি বেশী করে খেতে হবে। আমরা একটু সচেতন হয়ে পরিমিত খাবার গ্রহণ করলে অনেক রোগবালাই থেকে নিজেদের রক্ষা করতে পারবো। ভেজাল খাদ্যদ্রব্যের কারনেই মানুষের রোগবালাই বেড়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, কিছু অসাধু মানুষের ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনের ফল ভোগ করছে সমাজের বেশীরভাগ হতদরিদ্র অসহায় মানুষেরা।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান জনবান্ধব বিএনপি সরকারের পক্ষ থেকে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্যদ্রব্য রোধকল্পে ইতিমধ্যেই প্রশাসনকে বাজার মনিটরিং সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার ২৭ মে বিকেলে পঞ্চগড়ের বোদায় উপজেলার অসুস্থ প্রতিবন্ধী ও হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে তিনি উপজেলার শতাধিক অসুস্থ প্রতিবন্ধী ও অসহায় হতদরিদ্রদের মাঝে প্রায় সাড়ে চার লক্ষ টাকা তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :