শিরোনাম :
সুনামগঞ্জে লুবাবা স্মার্ট ড্রাই ওয়াশ এর শুভ উদ্বোধন  আইডিইবি’র কেনিক নির্বাচনে “শিক্ষা প্রশিক্ষন সম্পাদক” পদে মনোনয়ন পত্র ক্রয় করলেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন কারানির্যাতিত নেতাদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুজ্জামান কামরুলের আনন্দ ভ্রমণ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বদলীর দাবীতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি গৌরারং ইউনিয়নে ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মধ্যে নগদ টাকা ও চাল বিতরণ   বড় পর্দায় বিশ্বকাপ দেখার আয়োজন করলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৬ উদ্বোধন কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে এক বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা বোদায় ফেসবুকে এডিট করা ভিডিও প্রচারের প্রতিবাদ জানিয়ে সাবেক ইউপি সদস্যের সংবাদ সম্মেলন  ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু : পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আদর্শ ক্লিনিকে মাত্র তিন দিনের ব্যবধানে এক প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একের পর এক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবার মান, নিরাপত্তা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। গত বুধবার ১০ জুন রাত ১১টার দিকে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ক্লিনিকটি পরিদর্শন করে অপারেশন থিয়েটার (ওটি) ও লেবার রুম সিলগালা করেন। একই সঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ক্লিনিকে সকল ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

জানা গেছে, গত ৭ জুন রাতে আদর্শ ক্লিনিকে নরমাল ডেলিভারির সময় মনিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তারের নবজাতকের মৃত্যু হয়। এর দুই দিন পর, ১০ জুন সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নূরনবীর স্ত্রী পাপড়ি আক্তারের নরমাল ডেলিভারির সময় প্রথমে নবজাতকের মৃত্যু ঘটে। পরে প্রসূতি পাপড়ি আক্তারও মারা যান।

পরপর এসব মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজনরা চিকিৎসায় অবহেলা, দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগ তুলেছেন। ঘটনাগুলোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এ দিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদর্শ ক্লিনিকের হালনাগাদ লাইসেন্স নেই। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্লিনিকটির অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031