ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:২২ পূর্বাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  : চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কৃষক বেশে ফসলি মাঠে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার ২৫ জুলাই বিকেল ৬টা ৩৫ মিনিটে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন সুশিল (পিতা: মৃত শুকান্ত), গ্রামের বাড়ি রাজবাড়ী হাট টাওয়ারপাড়া, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

পুলিশ জানায়, নাচোল থানার এসআই (এএসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৃষক বেশে আত্মগোপনে থাকা ওই আসামিকে আটক করেন। তিনি সেশন মামলা নং-৭৩/১৮ ও জিআর মামলা নং-৫৫/১৭ (নাচোল)-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ২০ ও ২২(গ) ধারার মামলায় আদালত কর্তৃক ২ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নাচোল থানা পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :