ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিটের উদ্বোধন করেন নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুস সালাম পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত চান্দিনায় কাকী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন, খালাস পেলেন অপর আসামি ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি গঠনেরের পরদিনই সংঘর্ষ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কুমিল্লায় ১১ দলের প্রচারণা জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা-গোমস্তাপুর ম্যাচ ড্র সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সাথে মতবিনিময় গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

জামালগঞ্জে ইউএনও’র ছাপিয়ে দেয়া নতুন রেট প্রত্যাহার করল নৌ মালিক-শ্রমিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের আহ্বানে জামালগঞ্জের সুরমা নদী ও লালপুরে অবৈধ বিআইডব্লিউটিএর নামে বেপরোয়া চাঁদাবাজি বন্ধে নৌ মালিক ও শ্রমিক সমিতি এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ছাপিয়ে দেয়া নতুন রেট প্রত্যাহার করল নৌ শ্রমিক- মালিক সমিতি। পাশাপাশি তাদের ঘোষিত অনির্দিষ্টকালের চলমান ধর্মঘট বহাল রেখেছেন।

শনিবার ১ লা আগষ্ট দুপুরে অনুষ্ঠিত বৈঠকে তিন দিন ধরে চলমান নৌ ধর্মঘটের কার্যক্রম বহাল রেখে উপজেলা নিবাহী কর্মকর্তার মধ্যস্থতায় শ্রমিক ও ব্যবসায়িরা অংশ নেয়। পরে জোর পূর্বক জামালগঞ্জের ইউএনও’র দেওয়া নতুন রেটে বৈষম্যহীনতার কারণে শ্রমিক এবং ব্যবসায়িরা তাৎক্ষণিক প্রত্যাহার করেন।

বৈঠকে জামালগঞ্জের সুরমা-লালপুর নদীতে অতিরিক্ত চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং বিআইডব্লিউটিএ,টোল ট্যাক্সের নতুন হার নির্ধারণের বিষয়ে চুরান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

ব্যবসায়ি জয়দর মিয়া বলেন, দীর্ঘদিন ধরে জামালগঞ্জের সাচনা হতে লালপুর সুরমা নদী এলাকায় বিআইডব্লিউটি’র নামে প্রতি ফুট পাথরে ৫০ পয়সার স্থলে ইজারাদার কর্তৃক রাখা হচ্ছে ২ টাকা ৮০ পয়সা। একই স্থানে কোটগারির নাম ভাঙ্গিয়ে ৩০ পয়সার স্থলে প্রতি ফুটে ১ টাকা। গত শনিবার চাঁদাবাজি বন্ধে ইউএনও মহোদয় আমাদেরকে ডেকে নিয়ে বলেন, সুনামগঞ্জের স্থানীয় নৌকাগুলো টুল দেবে ২.৪০ পয়সা এবং বাহিরের নৌকা টুল দেবে পুরো ৭০ টাকা। এমনকি খালি নৌকা প্রবেশ করতেও প্রতি নৌকায় ৫ হাজার টাকা করে চাঁদা আদায় করছে। টোলের নামে অতিরিক্ত চাঁদাবাজির কারণে জামালগঞ্জের নদীগুলোতে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে বন্ধের উপক্রম দেয়া দিয়েছে।

জামালগঞ্জ উত্তর স্টীলবডি নৌকা সমবায় সমিতির লিঃ এর সাধারণ সম্পাদক কবির মিয়া বলেন, সরকারি গেজেট বর্ণিত রেট অনুযায়ী বিআইডব্লিউটিএ ও অন্যান্য ইজারা আদায় করতে হবে, প্রত্যেক বিআইডব্লিউটিএ ও অন্যান্য আদায় স্থানে প্রকাশ্যে সরকারি রেট চার্ট টানিয়ে রাখতে হবে এবং আদায়কৃত ইজারার পাকা রশিদ দিতে হবে,বিআইডব্লিউটিএ ও অন্যান্য ইজারা নির্ধারিত স্থানে আদায় করতে হবে,কোন অবস্থাতেই যত্রতত্র অথবা চলতি অবস্থায় ইজারা আদায় করা যাবে না। প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা, লোডে এবং আনলোডে ২.৮০ পয়সা এই নিয়ম বন্ধ করতে হবে। শনিবার দুপুরে ইউএনও স্যার আমাদেরকে ডেকে নিয়ে আলোচনা সাপেক্ষে নতুন যে রেট নির্ধারণ করে দিয়েছেন তা আমরা প্রত্যাখান করেছি।

যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি সমূহ আদায় হচ্ছে না ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকাল পর্যন্ত ধর্মঘট চলতে থাকবে।

ব্যবসায়ি লোকমান হোসেন বলেন, তাহিরপুরের ফাজিলপুর-পাটলাই নদীতে নৌ শ্রমিক ও ব্যবসায়িদের ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে ইউএনও স্যার শ্রমিক এবং ব্যবসায়িদেরকে ডেকে নিয়ে পাটলাই বিআইডব্লিউটির নতুন রেট নির্ধারণ করেছেন, প্রতি টন পাথর ৪০ টাকা, ১০০ টনের নিচে নৌকা ৫০০ টাকা, ১০০ থেকে ২০০ টনের নৌকা ১,০০০ টাকা, ২০০ টনের বেশি নৌকা ২,০০০ টাকা। কিন্তু জামালগঞ্জের ইউএনও আমাদের শ্রমিক ও ব্যবসায়িদের ডেকে নিয়ে মনগড়া ভাবে নতুন রেট নির্ধারণ করেছেন প্রতি ঘনফুট পাথর ২.৪০ পয়সা। যা আমরা তাৎক্ষণিক ভাবে উনার দেয়া রেট প্রত্যাখান করে চলমান ধর্মঘট বহাল রেখেছি।

জামালগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের মুঠোফোনে একাধিকবার কল করার পরও রিসিভ করেননি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালগঞ্জে ইউএনও’র ছাপিয়ে দেয়া নতুন রেট প্রত্যাহার করল নৌ মালিক-শ্রমিক

আপডেট সময় : ১২:৩৩:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬