গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৭:০৮:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি :ৎজেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপালগঞ্জ পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট সহ ৪ জন অনলাইন জুয়াড়ি গ্রেফতার করেছে।
গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ জানান, রবিবার ৩০ রাত আনুমানিক ২২:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জের একটি চৌকস টিম গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ পৌরসভাস্থ এফএনএফ শপিং মলের পিছনে জনৈক বদিউল ইসলাম ওরফে বদি এর বসত বাড়ির বসত ঘরের ভিতরে অভিযানে বদিউল ইসলাম বদি (৪৯), মো: সাইফুর রহমান ওরফে সাইফুল ওরফে সাইদুল ওরফে জসিম (৪২), মো: ইমরান খান (৪৪) এবং মো: বিল্লাল বিশ্বাস (৩৮) এদের অনলাইন জুয়া অ্যাপস এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করে। ডিবির টিম আটককৃত আসামীদের হেফাজত হতে ৪ জন আসামীর ব্যবহৃত মোট চার টি মোবাইল ফোন উদ্ধার করেন। আসামীদের মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা ছিলো। আসামীরা উক্ত অ্যাপসগুলো ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ অনলাইনে জুয়া খেলে আসছেন। আসামীরা পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট এবং অনলাইন জুয়াড়ি। আটককৃত আসামীদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করেন গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ।



















