ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় এনসিপির কর্মশালায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গফরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  নোয়াপাড়া ফ্রেন্ডস ক্লাব শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লা মডার্ন হাই স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা তাহিরপুরে স্কুল, মাদ্রাসা ও কবরস্থানের পাশে অবৈধ বালু উত্তোলন, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক সুনামগঞ্জের গৌরারংয়ে যুবকের আত্মহত্যা সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে :  ফরহাদ আজাদ গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সারের পর্যাপ্ত মজুদ আছে কৃত্রিম সংকট তৈরি করে গুজব তৈরির কোন সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লায় এনসিপির কর্মশালায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৪০ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় ভিডিও ধারণের সময় এক সাংবাদিককে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিতের চেষ্টার অভিযোগ উঠেছে দলটির এক নেতার বিরুদ্ধে।

আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটে কুমিল্লা নগরীর কান্দিরপাড় রামঘাটলা এলাকার দেশপ্রিয় কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে।

হেনস্থার শিকার সাংবাদিক মো. হাবিবুর রহমান মুন্না দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার।

প্রত্যক্ষদর্শী ও অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানের প্রধান অতিথি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য দেয়ার সময় এনসিপি কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান সরকার সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে দাঁড়ান। এতে ভিডিও ধারণে বিঘ্ন ঘটলে সাংবাদিক হাবিবুর রহমান মুন্না তাকে সরে গিয়ে বসার অনুরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নোমান সরকার উত্তেজিত হয়ে মুন্নার দিকে তেড়ে আসেন এবং তার ওপর হাত তোলার চেষ্টা করেন। বিষয়টি দেখে উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানালে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে বিষয়টি নিয়ে এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেছেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

অভিযোগের বিষয়ে এনসিপি কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান সরকারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেছেন, ‘একটু কথা-কাটাকাটি হয়েছে। পরে মিলমিশ হয়ে গেছে।’

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেছেন, দায়িত্ব পালনরত সাংবাদিকের সঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের হেনস্তা বা বাধার শিকার হবেন, তা কাম্য নয়। ঘটনার সুষ্ঠু ব্যাখ্যার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় এনসিপির কর্মশালায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ

আপডেট সময় : ১১:৩২:৪০ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬