কুমিল্লা মডার্ন হাই স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- আপডেট সময় : ১০:০৯:৫৪ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মডার্ন হাই স্কুলের উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ (A+) প্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ শে আগস্ট সকালে কুমিল্লা মডার্ন হাই স্কুল বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমিল্লা মডার্ন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুসরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু , কুমিল্লা ওয়াসা চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মডার্ন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি নিজাম উদ্দিন কায়সার,কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, পুরো কুমিল্লার জন্য গর্বের। আগামী দিনেও তারা শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।















