ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় এনসিপির কর্মশালায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গফরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  নোয়াপাড়া ফ্রেন্ডস ক্লাব শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লা মডার্ন হাই স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা তাহিরপুরে স্কুল, মাদ্রাসা ও কবরস্থানের পাশে অবৈধ বালু উত্তোলন, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক সুনামগঞ্জের গৌরারংয়ে যুবকের আত্মহত্যা সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে :  ফরহাদ আজাদ গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সারের পর্যাপ্ত মজুদ আছে কৃত্রিম সংকট তৈরি করে গুজব তৈরির কোন সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী

তাহিরপুরে স্কুল, মাদ্রাসা ও কবরস্থানের পাশে অবৈধ বালু উত্তোলন, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলতলা মাদ্রাসা ও সূর্য্যেরটেক কবরস্থান সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ঝুঁকির মুখে পড়েছে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং কবরস্থানের অস্তিত্ব।

স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, শিমুলতলা গ্রামের মৃত আক্রম আলী কমান্ডারের ছেলে মোঃ হাবিবুর রহমান (৫০) কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই এ সব স্পর্শকাতর এলাকার আশপাশ থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন।

সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান ও কবরস্থানের অতি নিকটে মাটি ও বালু খুঁড়ে বড় বড় গর্ত তৈরি করা হয়েছে। এ সব বালু ট্রলি ও নৌকাযোগে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। বর্ষার পানি জমে গর্তগুলো এখন বিপদজনক জলাশয়ে পরিণত হয়েছে। ফলে স্কুলে আসা-যাওয়ার পথে কোমলমতি শিক্ষার্থীদের বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কায় রয়েছেন উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। পাশাপাশি, কবরস্থানের পাশে ভূমিধসের ঝুঁকি দেখা দেয়ায় ভবিষ্যতে লাশ দাফন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার নিষেধ ও সতর্ক করা সত্ত্বেও অভিযুক্ত হাবিবুর রহমান বালু উত্তোলন বন্ধ করেননি।

অবশেষে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ ও স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় গত ২৭ জুলাই তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গ্রামবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন একই গ্রামের আনোয়ার হোসেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাবিবুর রহমান বলেন, “বালু তুলতেছি এইডা সত্য। তবে আমার নিজস্ব রেকর্ডীয় জায়গা থেকেই বালু তুলে বিক্রি করছি। যে অভিযোগ করেছে সে একটা পাগল।”

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারুখ আলম শান্তনু জানান, অভিযোগটি আগে পাইনি, আজ জেনেছি। বিষয়টি জানতে পেরে সাথে সাথেই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে (তহশিলদার) তদন্তের জন্য নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তাহিরপুরে স্কুল, মাদ্রাসা ও কবরস্থানের পাশে অবৈধ বালু উত্তোলন, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক

আপডেট সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬