ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় এনসিপির কর্মশালায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গফরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  নোয়াপাড়া ফ্রেন্ডস ক্লাব শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লা মডার্ন হাই স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা তাহিরপুরে স্কুল, মাদ্রাসা ও কবরস্থানের পাশে অবৈধ বালু উত্তোলন, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক সুনামগঞ্জের গৌরারংয়ে যুবকের আত্মহত্যা সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে :  ফরহাদ আজাদ গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সারের পর্যাপ্ত মজুদ আছে কৃত্রিম সংকট তৈরি করে গুজব তৈরির কোন সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৩৮ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির নতুন ভবন নির্মাণ উপলক্ষে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে আজ শনিবার।
দুপুর একটার দিকে প্রধান অতিথি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ভিত্তি প্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। সেখানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এসময় অন্যান্যের মধ্যে বিচারকবৃন্দ,জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান।
পরে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আবুল খায়েরের সভাপতিত্বে এবং জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাড.এমএ আলম সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, আমি গোপালগঞ্জের ছেলে। গোপালগঞ্জ নিয়ে কেউ কটাক্ষ করলে আমিও কষ্ট পাই। অনেকে বলেন বিগত সময়ে গোপালগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি যদি পারতাম তাহলে তাদের এনে এই আইনজীবী ভবন দেখাতাম। দেখলে তারা বুঝতে পারতেন গোপালগঞ্জের তেমন উন্নয়ন হয়নি।
আদালতের বিজ্ঞ বিচারকদের উদ্দেশ্যে আইন প্রণেতা সেলিমুজ্জামান আরও বলেন, আপনারা নিরপেক্ষ বিচার কাজ পরিচালনা করবেন। আওয়ামী লীগ সরকারের সময় আমার নামে ৫৭ টি মামলা হয়েছিল। আমি জানি এর কষ্ট কি। নিরপরাধ ব্যাক্তিরা যেন সুবিচার পায় সে বিষয়টি আপনারা দেখবেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামচুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য বিচারকবৃন্দ, জেলা বিএনপি আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

আপডেট সময় : ০৮:৫৭:৩৮ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬