বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে শিবির ও ছাত্রলীগের অপপ্রচার পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারণা পঞ্চগড়ে হোসনেবাদ মাদ্রাসায় ১৩ জন শিক্ষকের ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১ জন স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডে ৩ শিক্ষাবিদকে মনোনীত করলেন চ্যান্সেলর দুমকিতে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা সভা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে কুসিক, প্রতিশ্রুতি পূরণ করলেন প্রশাসক টিপু দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিয়ার ও বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব প্রেসরিলিজে জানায়, গত ১০ আগস্ট রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মো. হাবিবুর রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়,অভিযানে তার হেফাজত থেকে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত হাবিবুর রহমান কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।

র‌্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

র‌্যাব জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

র‍্যাব আরও জানায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host