ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:১১ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, তৌফিকুর রহমান তাহের :‌আগামীকাল ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন।

নির্বাচনকে কেন্দ্র করে জেলাজুড়ে মাধ্যমিক শিক্ষকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও তীব্র উদ্দীপনা।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাল্লা উপজেলা সদরের শহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও শিক্ষক সমাজের সুপরিচিত ব্যক্তিত্ব আরিফ মোহাম্মদ দুলাল।

নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে শিক্ষক সমাজের আস্থা, সততা ও দীর্ঘদিনের নেতৃত্বের কারণে সাধারণ সম্পাদক পদে আরিফ মোহাম্মদ দুলাল ভোটারদের সমর্থন ও প্রার্থিতায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।

নির্বাচনী প্রতিক্রিয়া জানতে আরিফ মো. দুলালকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমি সবার কাছে, দোয়ারে গিয়েছি।

উনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ইনশাল্লাহ আমি বিজয় ছিনিয়ে আনবো।”‌ তিনি আরও জানান, শিক্ষক সমাজের সার্বিক উন্নয়ন, পেশাগত অধিকার আদায় এবং জেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কাজ করার পাশাপাশি একটি সমৃদ্ধ ও সুসংগঠিত শিক্ষক সমিতি গড়ে তোলার জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই যাত্রায় তিনি জেলার সকল শিক্ষক-শিক্ষিকার দোয়া, সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

এ দিকে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষকবৃন্দের পক্ষ থেকেও আরিফ মোহাম্মদ দুলালকে জয়ী করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। স্থানীয় শিক্ষকরা মনে করছেন, অভিজ্ঞ ও গুণী এই শিক্ষক নেতা নির্বাচিত হলে সমিতি আরও গতিশীল হবে এবং সংগঠনের সার্বিক কল্যাণে নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :