ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার  চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:২৬ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : যুব নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সহনশীল উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় ‘এনগেজ (ENGAGE)’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৬ সেপ্টেম্বর সকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বারসিক (BARCIK), নেটজ বাংলাদেশ (NETZ Bangladesh) ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এবং সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়।

সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির দেন সাতক্ষীরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম।

সভায় ধুলিহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন মিঠু, ইউপি সদস্য বিক্রম গাইন, মো. শরিফুল ইসলাম মোড়ল, ধুলিহর-ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল ইসলাম, সাংবাদিক মো. হাফিজুল ইসলাম, মেহেদী হাসান, আখি সুলতানা, মোরজিনা খাতুন, শামীম হোসেন, সায়েদ হাসান, তাসনিম রহমান, মুনমুন আক্তার, ফারজানা ইয়াসমিন, মাসুদ রানা, হায়দার আলী, লিজা সুলতানা ও মুসলিমা আক্তারসহ স্থানীয় যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ‘এনগেজ’ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, যুব নেতৃত্বের বিকাশ, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকেরা জানান, প্রকল্পটির মাধ্যমে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার ও সহনশীলতা জোরদার করার পাশাপাশি স্থানীয় নাগরিক সমাজ ও তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হবে। এর আওতায় যুবদের নেতৃত্ব বিকাশ, সচেতনতা সৃষ্টি, অধিকারভিত্তিক কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ও তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে ‘ENGAGE’ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পে পিসি সরদার আসিফুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :