ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান : গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো প্রতিস্থাপনে দরকার ৮-১০ লাখ টাকা চিকিৎসার অর্থ জোগাতে পৈতৃক সম্পত্তির ভাগ চান অসুস্থ মোসারফহোসেন, ভাই-বোনদের বিরুদ্ধে জমি আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ  যাদের রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল, তারাই সবচেয়ে বেশি হয়রানির শিকার : মনিরুল হক চৌধুরী কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৬৩ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় পণ্য আটক

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পিরোজপুরের বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা দাফনে জামাত শিবির কর্তৃক বাধা দেয়া ও অসম্মান করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে পঞ্চগড় জেলা ইউনিট কমান্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।

বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকেলে পঞ্চগড় চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় -ঢাকা মহাসড়কের একপাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা ইউনিট কমান্ড।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি। একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরন করলে সম্মানের সহিত রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কিন্তু দুঃখের বিষয় পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী মৃত্যুর পর তার কবর দিতে বাধা দেয় একটি স্বাধীনতা বিরোধী চক্র। আমরা এর প্রতিবাদ ও ধিক্কার জানাই। যারা এর সহিত জরিত তাদের বিচারের আওতায় এনে শাস্তির দাবী করেন তারা।

এ সময় জেলা ইউনিট কমান্ডার আবুল কালাম আজাদ,সদস্য সচিব মোজাম্মেল হক,বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজম্ম সভাপতি মো.ইউনুস শেখ সহ অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে জেলার পাচ উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :