শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

Reporter Name
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৬ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ’ গোপালগঞ্জের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ – ২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও সামাজিক বন বিভাগ’ ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই ও সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক ভাবে বৃক্ষরোপণ করতে হইবে। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তাহারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ২০ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছেন। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও শান্তিময় বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন, গোপালগঞ্জ পৌর পার্কে অবস্থিত বৃক্ষমেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়েছে।

সেখানে সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সহ অতিথিরা আনুষ্ঠানিক ভাবে বৃক্ষমেলা উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930