ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক উদ্ধোধন জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিটের উদ্বোধন করেন নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুস সালাম পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত চান্দিনায় কাকী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন, খালাস পেলেন অপর আসামি ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি গঠনেরের পরদিনই সংঘর্ষ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কুমিল্লায় ১১ দলের প্রচারণা জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা-গোমস্তাপুর ম্যাচ ড্র সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সাথে মতবিনিময় গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার

তাহিরপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সন্দেহজনক ৩ জনকে পুলিশ হেফাজতে 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৫৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্থানীয় এলাকাবাসী ও মাদক নির্মূল কমিটির সদস্যদের অভিযানে সন্দেহজনক মাদকসেবী হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসী ও মাদক নির্মূল কমিটির সদস্যদের অভিযানে মাদকসেবী সন্দেহে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে এমন সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ১৪ জুলাই ভোর রাতে সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট ডিগ্রি কলেজ সংলগ্ন মোল্লাপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোদেরগাঁও গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে সোহাগ মিয়ার বাড়িতে স্থানীয় এলাকাবাসী ও মাদক নির্মূল কমিটির সদস্যরা অভিযান চালান। এ সময় ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণসহ সোহাগ মিয়া, মোল্লাপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে ময়না মিয়া (৪০) এবং একই গ্রামের মৃত আক্কল আলীর ছেলে রয়েল মিয়া (৩৫)-কে আটক করা হয়।

পরে খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সজল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনজনকে হেফাজতে নেয়। এরপর তাদের বাদাঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় এবং সকালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সজল মিয়া বলেন, স্থানীয় এলাকাবাসী তিনজনকে আটক করে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেই। তবে তাদের কাছ থেকে কোনো ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়নি।

তাহিরপুর উপজেলা মাদক নির্মূল কমিটির কয়েকজন বলেন বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে এটা মিথ্যা আমরা এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ অভিযানের সময় তাদের কাছে ইয়াব সেবনের আলামত পেয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তাহিরপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সন্দেহজনক ৩ জনকে পুলিশ হেফাজতে 

আপডেট সময় : ১২:২২:৫৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬