শিরোনাম :
সুনামগঞ্জে লুবাবা স্মার্ট ড্রাই ওয়াশ এর শুভ উদ্বোধন  আইডিইবি’র কেনিক নির্বাচনে “শিক্ষা প্রশিক্ষন সম্পাদক” পদে মনোনয়ন পত্র ক্রয় করলেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন কারানির্যাতিত নেতাদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুজ্জামান কামরুলের আনন্দ ভ্রমণ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বদলীর দাবীতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি গৌরারং ইউনিয়নে ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মধ্যে নগদ টাকা ও চাল বিতরণ   বড় পর্দায় বিশ্বকাপ দেখার আয়োজন করলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৬ উদ্বোধন কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে এক বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা বোদায় ফেসবুকে এডিট করা ভিডিও প্রচারের প্রতিবাদ জানিয়ে সাবেক ইউপি সদস্যের সংবাদ সম্মেলন  ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

দুমকিতে যুবদল নেতা গ্রেফতার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

দুমকি প্রতিনিধি : চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।

বুধবার ১০ জুন রাত ৯টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুমকি থানার এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলা নং-১০৯/১৭ এর রায়ে জাকির হোসেনকে (পিতা : সেকান্দার আলী হাং, সাং : হাওলাদার বাড়ি, জামলা, থানা : দুমকি, জেলা : পটুয়াখালী) এক বছরের কারাদণ্ড এবং চেকে বর্ণিত অর্থের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।সম্প্রতি দুমকি উপজেলার নবাগত এক কর্মকর্তাকে যুবদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানেও তাকে প্রকাশ্যে দেখা যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জাকির হোসেন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং চেকে উল্লিখিত অর্থদণ্ডে দণ্ডিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031