ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক উদ্ধোধন জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিটের উদ্বোধন করেন নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুস সালাম পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত চান্দিনায় কাকী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন, খালাস পেলেন অপর আসামি ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি গঠনেরের পরদিনই সংঘর্ষ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কুমিল্লায় ১১ দলের প্রচারণা জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা-গোমস্তাপুর ম্যাচ ড্র সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সাথে মতবিনিময় গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার

পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী’র অফিস আদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান প্রশাসন। যোগদানের পরপরই শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বাসভাড়া ফ্রী করে প্রশংসা পেয়েছেন নবনিযুক্ত ভাইস- চ্যান্সলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান। মঙ্গলবার ১৪জুলাই পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। কিছু শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস ভাড়া মওকুফের ঘোষণা দেয়া হয়। গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এক সংবর্ধনায় ছাত্রছাত্রীদের বাসভাড়া মওকুফের ঘোষণা দিয়েছিলেন নবনিযুক্ত ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। সেই ঘোষণার এক মাসের মাথায় অদ্য ১৪ জুলাই এক অফিস আদেশের মাধ্যমে তা কার্যকর করেন। বাস ভাড়া মওকুফের ঘোষণায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে।

শিক্ষার্থীরা জানান, ভাইস – চ্যান্সেলর স্যারের ঘোষণা যে এত তাড়াতাড়ি কার্যকর হবে তারা তা স্বপ্নেও ভাবেননি। তারা ভাইস-চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রাতুল বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফের সিদ্ধান্তটি অত্যন্ত শিক্ষার্থী বান্ধব।আমরা সাধারণ শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে ভিসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি যোগদানের পরপরই বেশ কয়েকটি শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছেন যে সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত খুশি”।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিন্ম মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের কাছে অনেক সময় যাতায়াতের জন্য প্রয়োজনীয় ভাড়া থাকেনা।তাই তাদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের খরচ কমে যাতায়াত আরও সহজ হবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষা গ্রহণে উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী’র অফিস আদেশ

আপডেট সময় : ১২:২৮:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬