সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

পরিবেশ বিধ্বংসী যন্ত্র ব্যবহারের সুযোগ না পেয়ে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার

Reporter Name
Update : সোমবার, ১ জুন, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর যাদুকাটা নদী সংলগ্ন শিমুল বাগানে অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনে পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন ব্যবহারের সুযোগ না দেওয়ায় স্থানীয় একটি ফ্যাসিবাদী মহল বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো নাজমুল ইসলাম ও এএসআই মঞ্জুরের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

জানা যায়, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে এবং ৫ আগষ্টের পর শিমুল বাগান পৈত্রিক সম্পত্তি দাবি করে অবৈধভাবে পরিবেশ বিধ্বংসী ড্রেজার দিয়ে রাতের আধারে কোটি কোটি টাকার বালু উত্তোলন করা হয়েছে। এদিকে স্থানীয় প্রশাসনের কাছ থেকে যন্ত্র ব্যবহারের অনুমতি না পেয়ে ওই বালু-পাথর খেকো সিন্ডিকেট বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাজমুল ইসলাম ও এএসআই মনজুর সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সরকার সহ তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বালু-পাথর ব্যবসায়ি জানান, যারা এখন প্রতিবাদ করছে তারাই শিমুল বাগান সহ মাহারাম পর্যন্ত পৈত্রিক রেকর্ডিয় সম্পত্তি দাবি করে রাতের আধারে শিমুল বাগানের পাড় কেটে বালু লুটপাট করেছে।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো নাজমুল ইসলাম বলেন,আমি ছুটিতে ছিলাম। পাড় কাটা সম্পূর্ণ বন্ধ রয়েছে। একটি বালু খেকো মহল ড্রেজার মেশিন চালানোর সুযোগ না পেয়ে শিমুল বাগানের পাড় কাটার পুরাতন ছবির সাথে এএসআই মনজুর এবং আমার ছবি যুক্ত করে অপপ্রচার চালিয়ে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের বিতর্কিত করার প্রাণপণ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাড় কাটার বিষয়ে আমার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সর্বদাই সজাগ রয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম বলেন,একটি প্রভাবশালী মহল শিমুল বাগানের পাড় কাটার পুরাতন ছবি পোস্ট করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারপরও তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু বলেন,আমার মা অসুস্থ থাকায় ছুটিতে ছিলাম। তবে ফেইসবুক মাধ্যমে দেখেছি শিমুল বাগানের পাড় কাটা হচ্ছে। আগামীকাল সরেজমিন গিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

তাহিরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা মো মেহেদী হাসান মানিক বলেন,পাড় কাটা নিয়ন্ত্রণে আমরা কঠোর নজরদারি করছি। প্রতিনিয়ত আমাদের অভিযান চলমান আছে। বর্তমানে পাড় কাটা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। একটি মহল পাড় কাটতে যন্ত্র দানব ব্যবহার করতে না পেড়ে পাড় কাটার পুরাতন ছবি পোস্ট করে স্থানীয় প্রশাসনকে বিতর্কিত করার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031