সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৩১,৫০০ পিস  ট্যাবলেট জব্দ

Reporter Name
Update : সোমবার, ১ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি ট্যাবলেট ও পুরাতন মোবাইল ফোন জব্দ করেছে।

বিজিবি প্রেসরিলিজে জানায়, গত ১ জুন রাত ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ বিবিরবাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস চোরাচালানি ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত এসব মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031