শিরোনাম :
সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম বাগেরহাটের রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

স্রোতের বিপরীতে চলা আত্মার বন্ধন ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন 

Reporter Name
Update : সোমবার, ১ জুন, ২০২৬

এম আই আকাশ, পঞ্চগড় প্রতিনিধি : সমাজে যখন চাই, আরও চাই অবস্থায় নিজ স্বার্থ উদ্ধারে আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে মানুষ। তখন ব্যাতিক্রমী কিছু গল্প আমাদের সামনে এসে মানবিক নিক্তিকে নাড়িয়ে দিয়ে যায়। পঞ্চগড়ের মফস্বলে তেমনি মানবতার ব্যাতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে পঞ্চম বর্ষ পার করা একটি সামাজিক সংগঠনের নাম হলো আত্মার বন্ধন ফাউন্ডেশন। এই সংগঠনের কর্ণধার অস্বচ্ছল পরিবারের যুবক আব্দুল মতিন অন্যের খাবার দোকানে হোটেল বয়ের কাজ করে প্রতিষ্ঠা করেছেন আত্মার বন্ধন ফাউন্ডেশন নামের অরাজনৈতিক সামাজিক সংগঠনটি। তার মত আরও অনেক কেই মানবিক কাজে উদ্বুদ্ধ করে বানিয়েছেন স্বেচ্ছাসেবী। বৃক্ষরোপণ, বিনামূল্যে রক্তদান, শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার আয়োজন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য বই ও পোশাক সংগ্রহ কর্মসূচি মানবতার দেয়াল,শীতবস্ত্র বিতরণ, এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দেয়ার লক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ, গুনি ব্যক্তিদের সম্মাননা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান, কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সংবর্ধনার মত কর্মযজ্ঞ পরিচালিত করে আসছে সেচ্ছাসেবী এই সংগঠন টি।

 

২০২১ সালে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে আত্মার ফাউন্ডেশন নামের এই সংগঠনটি। পঞ্চগড়ের লোকমুখে আব্দুল মতিন ও আত্মার বন্ধন ফাউন্ডেশন এখন একটি আলোচিত নাম।

“মাদককে না বলি, অপরাধমুক্ত সমাজ গড়ি” এই স্লোগান কে ধারণ করে রবিবার ৩১মে দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে সুপ্রিম কোর্টের আইনজীবী মিনহাজ প্রধানের সভাপতিত্বে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কর্মকান্ড ও এর কুশীলবদের অনুপ্রেরণা যোগাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সমাজের সকল শ্রেণির অংশগ্রহণ ছাড়া একটি দেশ উন্নতির শিখরে যেতে পারেনা। আত্মার বন্ধন ফাউন্ডেশনের মানবিক কাজগুলো সকলের অনুসরণীয় হোক। বিশেষ করে মাদক, বাল্যবিবাহ, যৌতুক প্রথার বিরুদ্ধে সামাজিক সংগঠন সহ সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার শুরুতেই আব্দুল মতিন সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যসহ আদ্যোপান্ত তুলে ধরেন। অন্যান্যের মধ্যে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম, যেকোনো ভালো কাজের সাথে প্রশাসনের সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন। এসময় জেলার প্রায় শতাধিক সামজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930