শিরোনাম :
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বিধিমালা কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা ভোলায় চাঁদাজির মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার বলরামপুরের মাহমুদুল হাছান মাভাবিপ্রবিতে ‘স্বাধীনতা’ প্রকল্পের ডিজিটাল সুরক্ষা ও মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কুমিল্লা নগরীতে অবৈধ দখল ও যানজটের বিরুদ্ধে অভিযানে ২ জনকে জরিমানা  মাভাবিপ্রবিতে মনিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত “অটো-মিশুক-রিক্সার ফি দিতে আর লাইনে নয়, কুসিকে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট ব্যবস্থা”
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ভোলায় চাঁদাজির মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি, তার বসতঘরে তালা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার ২৮ জুলাই দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে চলতি বছরের গত ২১ মে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো.ছালাম বাদী হয়ে ৩জনকে আসামি করে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিরা হলেন- প্রধান আসামি মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ও তার দুই ছেলে মো.আরাফাত হোসেন মালতিয়া,ফাহাদ হোসেন মালতিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী দীর্ঘ বছর ধরে ওই এলাকায় পৈতৃক ভিটায় ঘর তুলে বসবাস করে আসছিলেন এবং তিনি এলাকায় থাই গ্লাসের ব্যবসা করেন। কিন্তু হটাৎ ক্ষমতার অপব্যবহার করে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বাদীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় আসামিরা বাদীর বসতঘরে তালা দেয় এবং বাদীকে মারধর করেন। পরবর্তীতে ভুক্তভোগী মো.ছালাম বাদী হয়ে গত ৭এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। বুধবার নিন্ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী মো.ছালাম বলেন, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আমার বসতঘরে তালা দিয়ে আমাকে মারধর করেছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসাও নিতে দেননি, থানায় মামলা করতেও দেননি। পরে আমি আদালতে মামলা করেছি। আজকে জেলা জজ তার জামিন আবেদন না মঞ্জুর করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930