শিরোনাম :
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বিধিমালা কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা ভোলায় চাঁদাজির মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার বলরামপুরের মাহমুদুল হাছান মাভাবিপ্রবিতে ‘স্বাধীনতা’ প্রকল্পের ডিজিটাল সুরক্ষা ও মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কুমিল্লা নগরীতে অবৈধ দখল ও যানজটের বিরুদ্ধে অভিযানে ২ জনকে জরিমানা  মাভাবিপ্রবিতে মনিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত “অটো-মিশুক-রিক্সার ফি দিতে আর লাইনে নয়, কুসিকে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট ব্যবস্থা”
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

মাভাবিপ্রবিতে ‘স্বাধীনতা’ প্রকল্পের ডিজিটাল সুরক্ষা ও মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাভাবিপ্রবি প্রতিনিধি : ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘স্বাধীনতা’ (ডিজিটাল গণতন্ত্রের জন্য মতামত প্রকাশের স্বাধীনতা) প্রকল্পের আওতায় একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অর্ধদিবসব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন, ব্রেকিং দ্য সাইলেন্স ও প্ল্যান ইন্টারন্যাশনালের যৌথ সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্রেকিং দ্য সাইলেন্সের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ কর্মকর্তা এবং ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রধান সমন্বয়ক মো. নুরে আলম, সমাপ্তী খান ও রাফি আহমেদ প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় মানবাধিকার ও মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য ও অপতথ্য শনাক্তকরণ, অনলাইন হয়রানি প্রতিরোধ, ইন্টারনেট নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, তথ্য যাচাইয়ের কৌশল এবং প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ডিজিটাল মাধ্যমে তরুণদের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কর্মশালায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ ক্যাম্পাস ও স্থানীয় বিভিন্ন সংগঠনের তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তিগত সচেতনতা বিষয়ে অর্জিত জ্ঞান নিজ নিজ পরিসরে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930