শিরোনাম :
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বিধিমালা কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা ভোলায় চাঁদাজির মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার বলরামপুরের মাহমুদুল হাছান মাভাবিপ্রবিতে ‘স্বাধীনতা’ প্রকল্পের ডিজিটাল সুরক্ষা ও মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কুমিল্লা নগরীতে অবৈধ দখল ও যানজটের বিরুদ্ধে অভিযানে ২ জনকে জরিমানা  মাভাবিপ্রবিতে মনিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত “অটো-মিশুক-রিক্সার ফি দিতে আর লাইনে নয়, কুসিকে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট ব্যবস্থা”
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

মাভাবিপ্রবিতে মনিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনিরের রুহের মাগফেরাত কামনায় বুধবার ২৯ জুলাই বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মুসল্লিরা।

দোয়া মাহফিলে মরহুম মনিরুজ্জামান মনিরের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, আইসিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনির গত ২৪ জুলাই বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আরিফনগর এলাকার একটি ভাড়া বাসার বারান্দায় বৈদ্যুতিক শকে আহত হন। পরে তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনিরের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930