মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্যের ফের স্বীকৃতি পেল সদর থানার ওসি রতন শেখ
- আপডেট সময় : ০৬:৩৯:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ।
আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নির্মূলে তাঁর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এ সব অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে নগরীতে মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে ওসি রতন শেখ মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযানের সফলতা সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।
এ অর্জনের পর সহকর্মী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মাদক নির্মূলে তাঁর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও বেগবান হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।










