ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক উদ্ধোধন জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিটের উদ্বোধন করেন নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুস সালাম পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত চান্দিনায় কাকী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন, খালাস পেলেন অপর আসামি ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি গঠনেরের পরদিনই সংঘর্ষ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কুমিল্লায় ১১ দলের প্রচারণা জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা-গোমস্তাপুর ম্যাচ ড্র সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সাথে মতবিনিময় গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য ও সহযোগী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ বাহাড়া ইউনিয়ন পরিষদের এক সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ১৩ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে শাল্লা থানার এসআই মো. ইমাম আরেফিনের নেতৃত্বে ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের বাহাড়া (উত্তরপাড়া) এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় বাহাড়া ইউপি সদস্য দেবব্রত তালুকদার (৩৪) এবং তার সহযোগী জীবেশ দাশ (২৪)-কে আটক করে পুলিশ।

পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তথ্যের ভিত্তিতে জীবেশ দাশের শয়নকক্ষের খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের কন্টেইনার ভর্তি মোট ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাল্লা থানায় একটি মামলা মামলা নং-০৯, তারিখ ১৪ জুলাই ২০২৬ দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। শাল্লা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও কঠোরতার সঙ্গে কাজ করছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী—কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য ও সহযোগী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৫:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬