ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

পঞ্চগড়ে কৃষি বিপনন অধিদপ্তরের প্রশিক্ষণের দুইদিনের প্রশিক্ষণ ১ দিনে শেষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:০৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৩ মে ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় কৃষি বিপনন অধিদপ্তরের প্রশিক্ষণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দুই দিনের প্রশিক্ষণ একদিনে সম্পন্ন করে পুরো প্রশিক্ষণের বিল ভাতা তুলে নেয়া হয়েছে। খোদ কৃষি বিপনন অধিদপ্তরের রংপুর বিভাগের উপপরিচালক শাকিল আক্তার ঘটনাটি স্বীকার করে বলেছেন, সরকারের বিদ্যুৎ ব্যয় বাঁচাতেই এভাবে করা হয়েছে। তবে একদিন প্রশিক্ষণ করা হলেও প্রশিক্ষেণের মাস্টার রোলে প্রশিক্ষনার্থীদের দুই দিনের আলাদা করে স্বাক্ষর নিয়ে সম্মানী ভাতা এবং যাতায়াত খরচ তুলে নিয়েছেন তারা। আর একদিনের টাকা দেয়া হয়েছে প্রশিক্ষনার্থীদের। এভাবে দুই দিনের প্রশিক্ষণ একদিনে সম্পন্ন করে সরকারের উদ্দেশ্য কতটুকু সফল হবে এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি প্রশিক্ষকরা।

কৃষি বিপনন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ে ২১ মে সরেজমিনে গিয়ে দেখা যায় পার্টনার প্রকল্পের অধিনে বেসরকারী এবং সরকারী সম্প্রসারন বিপনন সেবা ও উপকরণ সরবরাহকারীদের মধ্যে সমন্বয় সম্পর্কিত প্রশিক্ষণ দুইটি ব্যাচে ২৫ জন করে ১৯ মে এবং ২১ মে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্ত গত ২১ মে দুইটি ব্যাচে ৫০ জনকে একসাথে এক দিনেই দুটো ব্যনার টাঙ্গিয়ে শেষ করা হয়েছে। প্রশিক্ষণে তিনজন প্রশিক্ষক প্রশিক্ষণ দেন প্রশিক্ষকেরা হলেন কৃষি বিপনন অধিদপ্তরের রংপুর বিভাগের উপপরিচালক মো. শাকিল আক্তার, জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোয়াল্লেমা খাতুন এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন পার্টনার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রশিদুল ইসলাম।
প্রশিক্ষণার্থী মোস্তাফিজুর রিংকু জানান দুই দিনের বদলে আমাদের একদিনেই প্রশিক্ষণ শেষ করা হয়েছে। এতে আমরা কতটুকু শিখলাম। এটা কেমন হলো।
বোদা উপজেলার আরেক প্রশিক্ষণার্থী আশরাফুল ইসলাম বলেন, আমাদের ২৫জন করে দুইটি ব্যাচে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল কিন্তু গত ২১ মে এবং ১৯ মে তারিখ নির্ধারন থাকলেও ২১ মে বৃহস্পতিবার একদিনেই দুটি ব্যাচের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এতে করে প্রশিক্ষকেরা লাভবান হয়েছে। বিকেল তিনটা পর্যন্ত প্রশিক্ষণ থাকলেও আমি দুপুর দেড়টার দিকে বের হয়ে এসেছি।
এবিষয়ে প্রশিক্ষক কৃষি বিপনন অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ পরিচালক বলেন, আসলে বিদ্যুৎ, জ্বালানী, সময় সাশ্রয়ের জন্য দুই দিনের প্রশিক্ষণ একদিনে করা হয়েছে। তবে বিধিসম্মত হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :