ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

বোদা উপজেলা বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:১৫ অপরাহ্ণ, রবিবার, ২৮ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের বোদা বজ্রপাতে আবু কালাম (৩৮) নামে এক জানের মৃত্যু হয়েছে।

রবিবার ২৮ জুন সকাল ৭টার দিকে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ঝাঁকুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু কালাম ঝাকুয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত ইলিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান আবু কালাম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে একপর্যায়ে বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ময়নুল ইসলাম পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :