ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

রাজিবপুরে ইনসাইট মডেল মাদ্রাসার মাসিক পরীক্ষার ফলাফল ও ফলচক্র অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২০ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে ইনসাইট মডেল মাদ্রাসার মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ফলচক্র অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২০ জুন দুপুর ৩টায় রাজিবপুর সরকারি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক ডা. কেরামত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. হাসিবুর রহমান শিশির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদানের মানোন্নয়ন, নিয়মিত অধ্যয়ন এবং মৌসুমি ফল খাওয়ার উপকারিতা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে সুষম খাদ্য গ্রহণ এবং পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

মাদ্রাসার পরিচালক ডা. কেরামত আলী বলেন, “ইনসাইট মডেল মাদ্রাসা একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের হোটেলসহ বিভিন্ন কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ রয়েছে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পড়াশোনার পাশাপাশি সন্তানদের প্রতি আরও বেশি নজরদারি ও যত্নবান হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :