ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

রাজিবপুরে সড়কের কাজে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৫০ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।

রাজিবপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বাশার আব্দুল লতিফের বাড়ি থেকে সলিম উদ্দিনের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে ৩ নম্বর মানের ইট ব্যবহার করা হচ্ছে। এছাড়া সলিংয়ের নিচে নিয়ম অনুযায়ী বালু ও মাটির বেড না দিয়েই কাজ পরিচালনা করা হচ্ছে। এতে রাস্তার স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসী রাশেদুল, আব্দুল কাদের জানান, প্রায় ১০ লাখ টাকার এ প্রকল্পে নিম্নমানের কাজ হলে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষও দীর্ঘমেয়াদে ভোগান্তির শিকার হবেন।

স্থানীয়দের আরও অভিযোগ, কাজটি কুড়িগ্রাম-৪ আসনের এমপির ব্যক্তিগত সহকারী সানাউল্লাহ সরকারের আত্মীয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ফলে কাজের মান নিয়ন্ত্রণে গাফিলতির সুযোগ সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।

অভিযোগের প্রেক্ষিতে সোমবার সকালে রাজিবপুর উপজেলা যুব বিভাগ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।

তারা কাজের মান যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন জানান, মানুষের চলাচলের সুবিধার জন্য টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু শুরু থেকেই নিম্নমানের ইট ব্যবহার ও নিয়ম না মেনে কাজ করায় আমরা উদ্বিগ্ন। এভাবে কাজ হলে কয়েক মাসের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে।

এ বিষয়ে পিএস সানাউল্লাহ জানান, বিএনপির কয়েকজন ছেলের অভিযোগ এটি। নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে।

এ ব্যাপারে চর রাজিবপুর উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা জানান, যে সমস্যা সৃষ্টি হয়েছিল, ঠিকাদারকে সঠিক ভাবে কাজ করার নির্দেশ দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :