ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

শালবাহান হাটে সিন্ডিকেটের কবলে মরিচ চাষিরা, বিক্রি করতে না পেরে ফেরত নিচ্ছে রাড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩৪ অপরাহ্ণ, রবিবার, ২১ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলার সর্ববৃহৎ শালবাহান হাটে মরিচ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কবলে পড়ে মরিচ বিক্রি করতে না পেরে চাষিরা। বিক্রির জন্য বাজারে মরিচ নিয়ে আসলেও ব্যবসায়ীরা মরিচ কিনা বন্ধ রেখেছে। মরিচ বিক্রি করতে না পেরে শত শত মানুষ মরিচ বিক্রি করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে ফিরে গেছেন। জানা গেছে গত ১৭ জুন ২০২৬ ৪২ কেজিতে এক মন ধরে ব্যবসায়ীরা মরিচ কিনতে থাকলে তাদের এই সিন্ডিকেট ভাঙার জন্য কৃষি বিপণন কার্যালয় পঞ্চগড় থেকে সরে জমিনে শালবাহান হাটে উপস্থিত হয়ে সচেতনতামূলক মাইকিং এর মাধ্যমে ৪০ কেজিতে এক মন এর বেশি না দেয়ার জন্য মরিচ চাষীদেরকে সচেতন করার ক্ষোভ প্রকাশ করে মরিচ ব্যবসায়ি (পাইকাররা) একজোট হয়ে আজ শনিবার ২০ জুন শালবাহান বাজারে মরিচ কিনা বন্ধ করে দিয়েছে। এতে গ্রাম থেকে আসা শত শত মরিচ চাষীরা মরিচ বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছে। মরিচ বিক্রি করতে হাটে আসা কৃষক বিল্লাল হোসেন জানান, আজ আমার কীটনাশক ও সারের দোকানে দুটি হালখাতা আছে বাকিতে কীটনাশক ও সার নিয়ে আমি চা বাগান, মরিচ ও অন্যান্য ফসল করেছি । আজ মহাজনের হালখাতা আমি মরিচ বিক্রি করে হালখাতা খাব কিন্তু হাটে এসে দেখি মরিচের পাইকারা সিন্ডিকেট করে মরিচ কিনা সম্পূর্ণ বন্ধ রেখেছে। এতে আমি এবং হাটে মরিচ নিয়ে আসা সকলেই বিপদে পড়েছেন। তাই আমি সরকার তথা উপজেলা প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনী, হাট ইজারাদার, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতাসহ সকলকে অনুরোধ করছি অনতিবিলম্বে ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করে ৪২ কেজিতে ১ মন বাতিল করে ৪০ কেজিতে ১ মন হিসেবে আমাদের উৎপাদন কৃত শস্য ও পণ্য সামগ্রী শালবাহান হাটে বিক্রি করার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :