ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

৪ মাস ১৭ দিন পর শালবাহান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আশরাফুল ইসলাম প্রায় সাড়ে ৪ মাস পর দায়িত্ব ফিরে পেলেন। স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের পর জেলা প্রশাসন তাকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার ২৫ জুন সকালে প্রশাসক ও ইউপি সচিব শরিফুল ইসলাম তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইউপি সচিব শরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এবং দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত থাকার কারণে তার চেয়ারম্যানের প্রশাসনিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা গত ২২ জুন এক অফিস আদেশ জারি করে তাকে পুনরায় দায়িত্ব পালনের অনুমতি প্রদান করে।

আদেশ অনুযায়ী, মো. আশরাফুল ইসলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরে পেয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে ভুতুড়ে মিথ্যা মামলা করা হয়। পরে প্রায় ৪ মাস ১৭ দিন পর আদালত আমার পক্ষে রায় দিয়েছেন। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসন পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পঞ্চগড়ের ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির সরকারের প্রতি।

তিনি আরো বলেন, আজ থেকে আমি শালবাহান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা শুরু করেছি।তিনি সকল নাগরিকদের সহযোগীতা ও দোয়া প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :