ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটিতে জিয়াউর সভাপতি রেদুয়ান সম্পাদক সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস : এসএম জিলানী গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

রৌমারী সীমান্তে শিশুসহ চারজনকে পরিবারের কাছে হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী সীমান্তে শিশুসহ চারজনকে পরিবারের কাছে হস্তান্তর কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে দেয়া শিশুসহ চারজনকে পরিবারের হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রৌমারী থানার ওসি কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

চারজন হলেন— বেলাল হোসেন (২৮), তার স্ত্রী সুমি আক্তার (২৬), তাদের দুই সন্তান ফাইমা (৫ মাস) ও ফাতেমা আক্তার (৪)।

এরআগে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মানবিক বিবেচনায় চারজনকে প্রথমে থানায় হস্তান্তর করে বিজিবি।

স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর দুই শিশুসহ স্বামী-স্ত্রীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে পাঁচজন এখনো ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই নোম্যান্স ল্যান্ডে দিন কাটাচ্ছেন।

রৌমারী থানার ওসি মো. কাওসার আলী বলেন, আইনি প্রক্রিয়া ও পরিচয় যাচাই-বাছাই শেষে রাতেই বেলাল হোসেনের পরিবারকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার ১৪ জুন ভোরে ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১ নারী, ৩ পুরুষ ও ২ শিশুসহ মোট ৬ নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায়। বিজিবি ও স্থানীয় জনতার বাধায় তারা সীমান্তের নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে আটকে পড়ে।

একই রাতে আন্তর্জাতিক ১০৬৬ মেইন পিলারের কাছ দিয়ে ভারতের মানকাচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আরো ৩ যুবককে ভন্দুচর এলাকা দিয়ে পুশইনের চেষ্টা করে। তারাও বিজিবির বাধার মুখে নোম্যান্স ল্যান্ডে আটকা পড়ে। সব মিলিয়ে মোট ৯ জন আটকা পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রৌমারী সীমান্তে শিশুসহ চারজনকে পরিবারের কাছে হস্তান্তর

আপডেট সময় : ০৮:৩৯:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২à